শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ঘিওরে ১১ বছরেও রাস্তা পাকা না হওয়ায়

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি হইতে করজনা বাজার হয়ে হিজুলিয়া খালপাড় পর্যন্ত কাঁচা রাস্তায় হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে হয়ে উঠেছে। বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি হইতে করজনা বাজার হয়ে হিজুলিয়া খালপাড় পর্যন্ত রাস্তা পাকাকরণের কথা থাকলেও করজনা বাজার পর্যন্ত পাকা হয়। কিন্তু ২০১২ সালের পর হইতে ১১ বছরেও করজনা বাজার হতে হিজুলিয়া খালপাড় পর্যন্ত রাস্তার কোন কাজ হয়নি। এই রাস্তা পাকা না হওয়ায় গ্রীষ্মকালে ধুলা আর বর্ষায় হাঁটু সমান কাদায় লুটোপুটি খেয়ে বছরের পর বছর ধরে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। শুধু শিক্ষার্থীরাই নয় এলাকার জনসাধারণকেও এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা পড়তে হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ